• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

মনিরামপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরের মনিরামপুরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম ও তার কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে মনিরামপুর উপজেলার রাজিয়া রাইস মিলের সামনে এঘটনা ঘটে।
আহত শরিফুর রহমান (৩৮) উপজেলার বিজয়রামপুর এলাকার বাসিন্দা। তিনি সাঈদ মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুর গরু কেনার উদ্দেশ্যে সঙ্গে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ইউসুফের ছেলে জাকির (৩৫) ও জাহিদ (২৮) তার পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো রামদা দিয়ে শরিফুরের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরে তার কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে শরিফুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd