• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ২৪ ঘণ্টায় ৮ নতুন হাম রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৫

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সিভিল সার্জন অফিসের তথ্য মতে এ সংখ্যা জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে নতুন কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষার তথ্য পাওয়া যায়নি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত জেলায় মোট ৭৯৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫৯৫ জন হাসপাতালে ভর্তি হন এবং ৫৯২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ পর্যন্ত জেলায় ৪৫ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর তথ্যও নিশ্চিত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা বলেন, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd