• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী শনাক্ত নেই, হাসপাতালে ভর্তি ৬

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

আহবান নিউজ :

যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। একই সময়ে একজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি । এসব তথ্য যশোর সিভিলে সার্জন অফিস থেকে পাওয়া গেছে।

যশোর জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ৪ জন, কেশবপুরে ১ জন এবং যশোর জেনারেল হাসপাতালে ১ জন রোগী ভর্তি আছেন। বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত যশোর জেলায় মোট ১১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময় কোনো রোগীকে রেফার করা হয়নি এবং ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনাও ঘটেনি।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd