• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ইজিবাইক থামিয়ে ছিনতাই করতে গিয়ে যুবক আটক

Reporter Name / ৩৪৯ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

 যশোরে ইজিবাইক থামিয়ে ছিনতাই করতে গিয়ে হাতে-নাতে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। এ সময় পালিয়ে যায় আরও তিনজন। আটক  ফাহাদ নাদিম তিনি ঢাকা সাভারের ছোট ওমরপুর গ্রামের আজাদ খানের ছেলে। এ ঘটনায় যশোরের সানতলা এলাকার বাসিন্দা তৌফিক ইমরান কোতোয়ালি থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক আসামিরা হলেন যশোর শহরের ঘোষপাড়ার ইমন, বয়লার পট্টির কাওসার এবং ঘোষপাড়ার সাব্বির। মামলায় বাদী উল্লেখ করেন, শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে তিনি ইজিবাইক নিয়ে যাচ্ছিলেন। এমন সময় পালবাড়ি সিঙ্গার শোরুমের সামনে পৌছালে আসামিরা তার গতিরোধ করে বলে ‘যা আছে সব দিয়ে দাও’। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। ভয়ে তিনি পকেটে থাকা ৫ হাজার টাকা আসামিদের হাতে তুলে দেন। তারপরও আসামিরা নানা ধরনের ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে বাদী চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এ সময় আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ফাহাদ নাদিমকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। পরে বাদী চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd