• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  যশোরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী যশোর চৌগাছার পৌর হাটে চাঁদাবাজি, ইজারাদারের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের যোগদান বিলম্বে হতাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোরের দুই সহ্রাধিক কেন্দ্রে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান  যশোরে কিশোর গাং এর ৫  সদস্য আটক, চাকু উদ্ধার সকল প্রকার জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে জাগপা’র তীব্রনিন্দা ও প্রতিবাদ যশোর শহরের নীলগঞ্জে রমরমা কোচিং বাণিজ্য  যশোরের চৌগাছায় বিনামূল্যে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

যশোরে মুদি দোকানে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

Reporter Name / ৪২৬ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

যশোর সদর উপজেলার নীলগঞ্জ সাহাপাড়ায় একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিহার টু নড়াইল মহাসড়কের কামাল মোটর মাঠের বিপরীতে অবস্থিত পাইকারি ও খুচরা মুদি দোকান মেসার্স নবাব স্টোর (নবাব মিল নামে পরিচিত) থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দোকানজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৫টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। প্রায় এক ঘণ্টা ৫০ মিনিটের চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা এলাচ, লবঙ্গ, জিরা, সিগারেটসহ বিভিন্ন প্রকারের মুদি পণ্য পুড়ে যায়। এতে দোকান মালিক মো. সাকিব ইমাম লালু (৪৪) প্রায় ১ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd