• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

শিক্ষা থেকে সম্ভাবনা: আঞ্চলিক আলাপন ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আহবান নিউজ :
শিক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে “শিক্ষা থেকে সম্ভাবনা” শীর্ষক আঞ্চলিক আলাপন ও করণীয় বিষয়ক কর্মশালা মঙ্গলবার যশোরে অনুষ্ঠিত হয়েছে। যশোরের আরআরএফ (আরআরএফ) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় শিক্ষা, প্রশাসন, উন্নয়ন ও সামাজিক খাতের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার কার্যকর সংযোগ স্থাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য শিক্ষাকে আরও বাস্তবমুখী ও কর্মমুখী করতে হবে। পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনিতা মল্লিক, ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি)-এর নির্বাহী প্রধান সাঈদ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি. এম. আলমগীর কবির এবং আইআইডির সিনিয়র যুগ্ম পরিচালক মারইয়াম তাসনিম।
এছাড়া আলোচনায় অংশ নেন আরআরএফের মাইক্রোফাইন্যান্স পরিচালক অরুণ কুমার বিশ্বাস, উপ-পরিচালক মকবুল আহমেদ, প্রকল্প সমন্বয়কারী খালেদা নার্গিস, সমাজসেবা অধিদপ্তরের সহকারী সমাজসেবা কর্মকর্তা আফরোজা সুলতানা, টিটিসি যশোরের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহকারী প্রধান শিক্ষক সায়েদা বানু শিল্পী, জয়তি সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, রাইট যশোরের সহকারী পরিচালক (প্রোগ্রাম) হারুন-অর-রশিদ, আইআইডির সহকারী পরিচালক (প্রোগ্রাম) ইমন কাজী, সমাজসেবা ও সংস্কৃতিকর্মী হারুন-অর-রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd