• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি ভাসানী পরিষদ যশোরের 

Reporter Name / ১৬৭ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে কৃষি খাতকে অবমূল্যায়ন করা হয়েছে বলে দাবি করেছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ, যশোর জেলা শাখা।
রোববার (১৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান ও বিপুল জনগোষ্ঠীর জীবিকা কৃষির ওপর নির্ভরশীল হলেও বাজেটে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য নিরাপত্তা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা, যা মোট বাজেটের মাত্র ৪ দশমিক ৬৫ শতাংশ।
সংগঠনটি কৃষি খাতে বরাদ্দ ১২ শতাংশে উন্নীত করা, কৃষিকে আধুনিক কৃষি-শিল্পে রূপান্তরের জাতীয় রোডম্যাপ প্রণয়ন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কৃষি গবেষণা ও সেচ খাতে বিনিয়োগ বৃদ্ধির দাবি জানিয়েছে।
বিবৃতিতে ভাসানী পরিষদ যশোরের সভাপতি হারুন-অর-রশিদ ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান কবির বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই সত্যকে রাষ্ট্রীয় নীতিতে রূপান্তর করা এখন সময়ের দাবি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd