• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকন এর নেতৃত্বে আওয়ামী লীগের উথ্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

কালিগঞ্জ প্রতিনিধিঃ
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, অপরাজনীতি এবং পুলিশ প্রশাসনের নীরবতার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (১১ জুন-২৬) বিকেলে উপজেলার প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা “নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের” দেশব্যাপী নৈরাজ্য ও উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে স্থানীয় প্রশাসনকে আইন- শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। উক্ত বিক্ষোভ মিছিলে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলকারীরা দলের শীর্ষ নেতৃত্বের ছবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে বিভিন্ন সরকারবিরোধী এবং সাংগঠনিক স্লোগান দেন। কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপজেলা কৃষকদলের আহবায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন। আরও বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, রতনপুর বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফা, নলতা বিএনপির সভাপতি ওসমান, সাধারণ সম্পাদক মাষ্টার শাহিনুর রহমান, কৃৃষ্ণনগরের সাধারণ সম্পাদক জিএম আফজালুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, বিষ্ণুপুর বিএনপির সহ সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল সরদার। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর শাহাদৎ আজম, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাস এর আহবায়ক জিএম মুরশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের জাকির হোসেন, গাজী নাসিম, আবু হুসাইন সোহাগ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সুমন প্রমুখ। মিছিলে উপজেলা ১২টি ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd