• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]

সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারের প্রতিবাদে টিচার্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নিন্দা

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

আহবান নিউজ :
শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শার্শা প্রতিনিধি এবং শিক্ষক-সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টিচার্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, যশোর।
সংগঠনের আহ্বায়ক ইলিয়াস উদ্দিন ও সদস্য সচিব এস এম সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,একজন পেশাদার সাংবাদিক ও শিক্ষককে গ্রেপ্তারের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তারা অবিলম্বে আসাদুজ্জামান আসাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
টিচার্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে এবং আসাদুজ্জামান আসাদের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd