• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

আহবান নিউজ :
এফসিপিএস প্রশিক্ষণের প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল, কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ন্যায্য ভাতার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রবিবার (৭ জুন) বেলা ১১টার দিকে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন বিভাগের ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডা. মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা. মিরাজ আল মান্না এবং সাংগঠনিক সম্পাদক ডা. আফিদা ইয়াসমিন।
বক্তারা বলেন, এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত প্রস্তাবিত অধ্যাদেশ চিকিৎসকদের জন্য বৈষম্যমূলক ও অকার্যকর। এটি বাতিল করে বাস্তবসম্মত ও মানসম্মত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান ইন্টার্ন চিকিৎসকদের ভাতার অসঙ্গতি দূর করে ন্যায্য ভাতা নিশ্চিত করার দাবি জানান তারা।
আন্দোলনকারীদের দাবি, তাঁদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে। সমাবেশ শেষে ইন্টার্ন চিকিৎসকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আয়োজকদের তথ্যমতে,কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসকরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd