• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরের রাজারহাটে ডিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৬৬৭ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে সিআইডি পুলিশের অভিযানের পর বৃহস্পতিবার দিবাগত রাতে রাজারহাট এলাকায় বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় এক কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন, রামনগর মোল্লাপাড়ার শুকুরের ছেলে রেজওয়ান হোসেন, ধোপাড়াপাড়া পুকুরকূলের শাকের আলীর ছেলে ইউসুফ শেখ এবং মোতাহার সরদারের ছেলে জাবেদ সরদার। তাদের কাছথেকে এক কেজী গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, তাদের কাছে খবর আসে রাজারহাট এলাকায় মাদকের কারবার চলছে। তারই প্রেক্ষিতে ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় রেজওয়ানের কাছ থেকে ৮শ’ গ্রাম গাঁজা এবং অপর দুইজনের কাছ থেকে ১শ’ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রেজওয়ানের বিরুদ্ধে মাদকের দুটি মামলা, ইউসুফের বিরুদ্ধে তিনটি এবং জাবেদের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd