• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

বাঘারপাড়ায় চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা পরিচয়দানকারী যুবকের বিরুদ্ধে হামলা মামলা

Reporter Name / ৬৬০ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 স্টাফ রিপোর্টার :
যশোরের বাঘারপাড়ায় চাঁদা না দেয়ায় মুক্তার হোসেন নামে এক ইজিবাইক স্টাটারির ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা পরিচয়দানকারী তাসকিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত আটটার দিকে হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। আহত মুক্তার ও তার ভাই নুর ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, তাসকিন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। প্রতিবাদ করায় তাসকিন ও সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মুক্তারের ওপর হামলা চালায়। নুর ইসলাম বাধা দিলে তাকেও আহত করা হয়।
স্থানীয় সূত্র জানায়, তাসকিনের বিরুদ্ধে ধর্ষণ, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর যুবদলের নাম ভাঙিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন তিনি। দলীয় নেতাকর্মীরাও তার আচরণে ক্ষুব্ধ।
তবে তাসকিন পাল্টা অভিযোগ করে জানান, মুক্তারই তার কাছে চাঁদা দাবি করে এবং প্রতিষ্ঠানে হামলা চালায়।
বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd