• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরের চৌগাছায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

Reporter Name / ৬৪৮ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছায় পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে।
নিহত শিশুর নাম আবু বক্কর (২ বছর ৬ মাস), সে ওই গ্রামের শামীম রেজার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, আবু বক্কর বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বেলা ২টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চৌগাছা থানায় খবর দেওয়া হলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই ঘটনায় সাধারন অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd