• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শিশু রামিসার হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১০৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

আহবান নিউজ :
শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিপিড়ন বিরোধী যশোর জোটের উদ্যোগে আজ শুক্রবার ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের আহ্বায়ক ইমরান হোসেনের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা ‘ধর্ষণ ও হত্যার বিচার চাই’, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত করো’ এবং ‘জাস্টিস ফর রামিসা’সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। এ অবস্থায় দেশের সর্বস্তরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। আমরা যারা সন্তানের অভিভাবক রয়েছি তারা এই ঘটনার পুনরাবৃত্তি দেখে আমাদের সন্তানদের ও শিক্ষার্থীদের নিয়েও ভীষণ অনিরাপদ বোধ করছি। একইসঙ্গে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd