• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর শার্শায় সরকারি ভাবে বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আহবান নিউজ :

যশোর শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ও চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ বছর উপজেলায় সরকারি ভাবে ২ হাজার ৫৪৪ মেট্রিক টন ধান, ৮ হাজার ৭০৭ মেট্রিক টন চাল এবং ৫৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নাভারণ খাদ্য গুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা সানিয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার, গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইনসহ স্থানীয় কৃষক ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। চলতি মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd