• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় মধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে-২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রের  সামনে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার। বিশেষ অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দীন।কালিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনবিকা শীল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা আধুনিক পদ্ধতিতে মধু চাষের গুরুত্ব এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে মৌ পালনের ভূমিকা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দার বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম, এমপি মহোদয়ের পিএস শরিফুল ইসলামসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd