• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর শিক্ষা  বোর্ডে এসএসসির পদার্থ বিজ্ঞানে ৮ নম্বর উত্তর দিতে পারনি পরীক্ষার্থীরা ভুল প্রশ্নের কারণে 

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোরে এসএসসির পদার্থ বিজ্ঞান পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীরা দুটি প্রশ্নের উত্তর লিখতে পারেনি। এদুটি প্রশ্নের নম্বর রয়েছে ৭। পরীক্ষার হলে প্রশ্নপত্রে ভুল থাকার সংবাদটি ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকরা কোন উত্তর দিতে পারায় পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। শিক্ষকরাও পড়েন বিপাকে।
জানা গেছে, যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার রোববার ছিল বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষা। যার বিষয়কোড ১৩৬। পরীক্ষায় বিভিন্ন সেট প্রশ্নপত্র ব্যবহার করা হলেও পদার্থ বিজ্ঞান পরীক্ষায় এবার ০১ নম্বর সেট ব্যবহার করা হয়েছে। এ প্রশ্নে ৩ এর ঘ এবং ৬ এর গ প্রশ্নে তথ্যগত ভুল থাকায় পরীক্ষার্থীরা কোন উত্তর লিখতে পারেনি।
যশোর জেলা স্কুলের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) ইলিয়াস হোসেন প্রশ্নেপত্রে ভুল থাকার স্বীকার করে বলেছেন, পদার্থ বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নে ৩ এর ঘ এবং ৬ গ এর প্রশ্নপত্র করা সঠিক হয়নি। যদি প্রশ্নপত্রের তথ্যগত ভুল রয়েছে। সঠিকভাবে তথ্য চাওয়া হলে শিক্ষার্থী তার উত্তর লিখতে পারতো।
যশোর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মুহা. নিয়ামত এলাহী জানান, প্রশ্নে যদি কোন ভুল থাকলে তাহলে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না। এ বিষয়ে বোর্ডের নিয়ম আছে। খাতা বিতরণের আগেই মিটিং হয়। সেখানে ভুলভ্রান্তি নিয়ে আলোচনা হয়। পরীক্ষকদের খাতা দেওয়া হয়, তখন প্রধান পরীক্ষক বিষয়টি জানিয়ে দেন। এ নিয়ে শিক্ষার্থীরা কোন ক্ষতিগ্রস্ত হবে না। পদার্থ বিজ্ঞান পরীক্ষায় কোন ভুল আছে কি না সে বিষয়ে তিনি বলেন, অপেক্ষা করতে হবে। জানা যাবে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd