• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি ধর্ম পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ৫৮৭ পরীক্ষার্থী

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি ও সমমানের ধর্মীয় শিক্ষা বিষয়ের পরীক্ষায় ১ হাজার ৫৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বোর্ড সূত্রে জানা গেছে, এদিন ইসলাম ও নৈতিক শিক্ষা (১১১), হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা (১১২), বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা (১১৩) এবং খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা (১১৪) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২৯৯টি কেন্দ্রে মোট ১ লাখ ৯ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন জানান, বিভিন্ন জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো— খুলনায় ১৮১ জন, বাগেরহাটে ১৪৩ জন, সাতক্ষীরায় ১৫৯ জন, কুষ্টিয়ায় ২৪১ জন, চুয়াডাঙ্গায় ১১২ জন, মেহেরপুরে ৮৫ জন, যশোরে ২৭৪ জন, নড়াইলে ৮০ জন, ঝিনাইদহে ২২৮ জন এবং মাগুরায় ৮৪ জন।
তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd