• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর এনায়েতপুরে নওয়াব আলী ফুটবল একাডেমির যাত্রা শুরু

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

আহবান নিউজ :

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কিসমত এনায়েতপুর গ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘নওয়াব আলী ফুটবল একাডেমি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবলার গড়ে তোলার লক্ষ্য নিয়ে একাডেমিটির উদ্বোধন করা হয় এবং খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার সাব্বির আহমেদ পলাশ এবং যশোর জেলা টেবিল সমিতির সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম বাদশা।

একাডেমিটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ‘ইচ্ছা পূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও একাডেমির পরিচালক সাদ ইমাম। আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এই একাডেমির মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে একাডেমির খেলোয়াড়দের হাতে জার্সিসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। ‘ইচ্ছা পূরণ’ সংগঠনের পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হয়, যা তরুণ খেলোয়াড়দের অনুশীলনে নতুন উদ্দীপনা জোগাবে বলে আশা প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের সুযোগ পেলে গ্রামীণ জনপদ থেকেই ভবিষ্যতের জাতীয় তারকা ফুটবলার তৈরি সম্ভব। ফুটবলকে তৃণমূল পর্যায়ে আরও জনপ্রিয় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd