নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামে ৩৫ বছরের জরিনা পাগলীর সাথে ১১ বছরের কিশোরের ছবি তুলে নাটকীয় যৌন হয়রানীর অভিযোগ এনে নিরীহ রেখা বেগমের পরিবারের উপর দফায় দফায় বর্বরোচিত হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে যুবদল নেতা আইনুল হকসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। যার নং—১৬, তাং—১৭/৪/২৬ইং। পরবতীর্তে থানা পুলিশ রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে একটি ভ্যানগাড়ী উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত এজাহার ভুক্ত আসামীরা রয়েছে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে।
ভূক্তভোগী জানান, আমি আমার স্বামী সন্তান ও শ্বাশুড়ীকে নিয়ে আইনুল ও কাদিরের আতঙ্কে নাটকীয় অভিযোগে তাদের জুলুম অত্যাচারে আট মাস যাবত বাবার বাড়ী সদর উপজেলার রাঘবপুর গ্রামে বসবাস করছি। আমার স্বামী একজন ভ্যান চালক। দিন আনে দিন খাই। আমাদের উপর এমনকি আমার ১১ বছরের সন্তানের উপর ৩৫ বছরের জরিনা পাগলির সাথে মিথ্যা বানোয়াট যৌন হয়রানীর অভিযোগ তুলে বর্বারোচিত নির্যাতন চালায়। আমি আসামীদের গ্রেফতার ও ন্যায় বিচার দাবী করছি।স্থানীয়রা জানান, আইনুল হক চাচা ভাতিজা ব্রিক্স ফিল্ডের মালিক ও বিএনপি নেতা। দেশের পট পরিবর্তনের পর আইনুল হক দলের প্রভাব বিস্তার করে নিরীহ মানুষদের হয়রানী করে আসছে। ভদ্রবেশী লেবাসের আড়ালে স্থানীয় ভাবে বিভিন্ন শালিস দরবারে তার মনগড়া সিদ্ধান্তে এলাকায় অশান্তি বিরাজ করছে। গৌরীপুর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবী জানান স্থানীয় সচেতন মহল এবং সে মানবাধিকারের সাইনবোর্ড ব্যবহার করে অবৈধ ভাবে লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা করে আসছে।চাচা ভাতিজা ব্রিক্স ফিল্ডের মালিক ও সাবেক যুবদল নেতা আইনুল হকের কাছে জানতে চাইলে তিনি কোন সুনির্দিষ্ট কোন কারন দর্শাতে পারেনি। তিনি বলেন, এটা আমার এলাকা। এই এলাকার যত দেনদরবার সব আমিই করি। আমি যেভাবে চাই আমার এলাকা সেভাবে চলতে হবে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, রেখা বেগমের অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু হয়েছে। ছিনিয়ে নেওয়া ভ্যানগাড়ীটি উদ্ধার করে বাদীর কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।