• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যবিপ্রবি দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Reporter Name / ৮৯ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত “এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৬”-এ বাংলাদেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গত ২৩ এপ্রিল টিএইচই’র নিজস্ব ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় এশিয়ার ৪০১-৫০০ এর মধ্যে অবস্থান করেছে দেশের চারটি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে একমাত্র স্থান পেয়েছে যবিপ্রবি। অন্য তিনটি বিশ্ববিদ্যালয় হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এদিকে ৩০১-৩৫০ ব্যান্ডে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
টিএইচই’র “এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়-২০২৬” তালিকায় সরকারি ও বেসরকারি মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে যবিপ্রবি যৌথভাবে পঞ্চম অবস্থানে রয়েছে।
এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, টিএইচই র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের এই মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন শিক্ষকমণ্ডলী, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে আরও আন্তরিক হতে হবে।
তিনি আরও বলেন, শুধু গবেষণা ও প্রকাশনা বৃদ্ধি নয়, দেশের উন্নয়ন ও সংকট মোকাবিলায় কার্যকর ইতিবাচক গবেষণা বাড়ানোই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, পাঠদান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পখাতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনাসহ বিভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে টাইমস হায়ার এডুকেশন এই র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd