• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে রেল যোগাযোগ উন্নয়নে স্মারকলিপি, নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবি

Reporter Name / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :
বৃহত্তর যশোর অঞ্চলের রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে “বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি”।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক।
স্মারকলিপিতে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে “প্রভাত আন্তঃনগর ট্রেন” চালুর দাবি জানানো হয়। পাশাপাশি সন্ধ্যায় একই রুটে ফিরতি ট্রেন চালুর প্রস্তাবও তুলে ধরা হয়। এছাড়া দর্শনা থেকে দুটি আন্তঃনগর ট্রেন চালু, উক্ত রুটে একটি লোকাল ট্রেন চালু, সকল আন্তঃনগর ট্রেনে সাধারণ বগি সংযোজন এবং খুলনা-দর্শনা রুটে ডবল রেললাইন চালুর দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
সংগঠনের নেতারা জানান, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এসব রেলসেবা চালু করা। এতে যাত্রীসেবা সহজতর হবে এবং বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।
স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কাওসার আলী, সদস্য সচিব রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, সদস্য হারুন অর রশিদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, সাঈদ আহমেদ নাসির শেফার্ড, অ্যাডভোকেট আবুল কায়েশ, রিয়াদুর রহমান, শেখ আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd