• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে দুর্নীতিবিরোধী লংমার্চ সারজিসের

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড়ে লংমার্চ শুরু করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে শুরু হয় লংমার্চ। এতে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সারজিস আলমের নেতৃত্বে বিশাল বহর নিয়ে সদর উপজেলার হাফিজাবাদ, অমরখানা, চাকলাহাট ইউনিয়ন ঘুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক হয়ে বিকেল তিনটার দিকে তেতুলিয়া সদরে পৌঁছায় লংমার্চ। সেখানে মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে পথসভা করার কথা রয়েছে।

এনসিপির স্থানীয় নেতারা জানিয়েছেন, রাত নয়টার দিকে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক চত্বরে সমাবেশসহ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সারজিস আলম।

এর আগে সকাল থেকে আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন করে চিনিকল মাঠে জড়ো হন এনসিপি নেতাকর্মীরা।

 

 

 

 

 

 

 

সূত্র :সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd