• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ

Reporter Name / ১৯৫ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে গণ ডিম নিক্ষেপ কর্মসূচি করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। আজ বুধবার রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি গাছে শেখ হাসিনার ছবির ব্যানার টানিয়ে তাতে ডিম নিক্ষেপ করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ।

ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুল ইসলাম রাসেল প্রথম আলোকে বলেন, নিউইয়র্কে জুলাই যোদ্ধাদের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে, তাসনিম জারাকে গালাগাল করা হয়েছে। এই হেনস্তা হয়েছে জুলাই শক্তির ওপর। গালাগাল করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সবাইকে।

এই সরকারের মধ্যে এখনো হাসিনার দোসররা রয়েছে বলে অভিযোগ করেন মুশফিকুল।

ডিম নিক্ষেপের আগে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। এতে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাংলাদেশের যেসব মিশনে আওয়ামী লীগের সুবিধাবাদীরা রয়েছে, তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

 

 

 

 

 

 

সূত্র :প/আ

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd