• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন  নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ

যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যান লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই কাভার্ড ভ্যানের চালক ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের রায়হান হাসান রাজিবের শ্বশুর আব্দুল মজিদ। এ মামলায় আরএন রোড এলাকার খন্দকার আব্দুর রাজ্জাকের ছেলে খন্দকার শরীফ রেজা তপুকে আটক করা হয়েছে। মামলার আসামিরা হলেন খালধার রোডের শফি গাজী, অম্বিকা বসু লেনের বিল্লাল ও তপু, পূর্ব বারান্দীপাড়ার সজল,পুরাতন কসবার শাহাজান কবীর শিপলু, একই এলাকার মাহমুদ হাসান বিপু, চাঁচড়ার শামীম চেয়ারম্যান, শংকরপুরের জাহাঙ্গীর, চাঁদপাড়ার মনিরুজ্জামান, তারেক সোলাইমান, বাবুল, নীলগঞ্জ তাঁতিপাড়ার টাক ইব্রাহিম, বরফকল মোড়ের আসাদ বিশ্বাস, ঝুমঝুমপুরের জাবেদ, বালিয়াডাঙ্গার রবিউল ইসলাম, ঝুমঝুমপুরের সনু, বাউলিয়ার সুমন,একই গ্রামের বায়েজিদ, বালিয়াডাঙ্গার মনির, পলাশ, আব্দুল হামিদ, সীতারামপুরের তহিদ, দাইতলার হাসান, ভাইনার বাহারুল, চাঁদপাড়ার আমিনুর, চাঁদপাড়ার মনিরুল, হামিদপুরের মাসুদ,একই গ্রামের সরোয়ার, বাহাদুরপুরের ওমর ফারুক অপু, একই এলাকার আকতার হোসেন ওরফে ছোট আকতার, শেখহাটি মোল্লাপাড়ার মিল্টন খন্দকার, রামনগরের শেখ আলাউদ্দিন মুকুল,রামনগরের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, মাহিদিয়ার শামীম রেজা ও জিরাট গ্রামের রাজু চেয়ারম্যান।

মামলায় বাদী উল্লেখ করেন, তাঁর জামাতা রাজিব ও সহকারী হৃদয় মালামাল নিয়ে নারায়ণগঞ্জ থেকে কাভার্ড ভ্যানে যশোরের উদ্দেশে রওনা দেন। রাত ২টার দিকে ফতেপুর ইউনিয়ন পরিষদের সামনে নুড়িতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যান লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িটিতে আগুন ধরে যায়।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। চালক রাজিব ও তাঁর সহকারী হৃদয় গাড়ি থেকে লাফিয়ে পড়েন। এ ঘটনায় রাজিবের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।মামলায় উল্লেখ করা হয়েছে,হামলায় কাভার্ড ভ্যানের ৩০ লাখ টাকা এবং গাড়িতে থাকা মালামালের আরও ৩০ লাখ টাকাসহ মোট ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বাদীর অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা লকডাউনের অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে কাভার্ড ভ্যানে আগুন দিয়ে তাঁদের ক্ষতিগ্রস্ত করেছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বলেন,তদন্তে এ ঘটনায় তপুর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাঁকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd