• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন  নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ

যশোরে বাসে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় যাত্রী আহত

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের বসুন্দিয়ায় পেছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মামুন তরফদার (২৮) নামে এক বাসযাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বসুন্দিয়া মাছবাজারের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত মামুন যশোরের বাঘারপাড়া উপজেলার নতুনগ্রাম এলাকার জহির তরফদারের ছেলে। তিনি গড়াই পরিবহনের একটি বাসে খুলনা যাচ্ছিলেন। বসুন্দিয়া মাছবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd