• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে একজন আটক  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদকে দেখতে গেলেন অধ্যাপক নার্গিস বেগম যশোরে পারিবারিক কলহে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার, ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্তদের সংবর্ধনা বাউবির ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়: বিটিআরসি কমিশনার যশোর হাসপাতালে বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, নারী আটক শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার যশোরে চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা ওয়াজেদ আলী মোড়ল আর নেই চাঁচড়া ইউনিয়নে শোকের ছায়া

দুই দিনের সফরে ৫ আগস্ট যশোরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি :
 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আগামী ৫ ও ৬ আগস্ট সরকারি সফরে যশোরে আসছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় যশোরে পৌঁছে তিনি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এবং জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দুপুর ২টায় তিনি নিজ বাসভবনে যাবেন।
পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টায় সড়কপথে যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সকাল ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দেওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd