বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার অধ্যাপক ড.শেখ রফিকুল ইসলাম মঙ্গলবার যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার্থীসেবা সম্প্রসারণে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান এবং সভাপতিত্ব করেন যশোর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক সেখ সোহেল আহমেদ। অনুষ্ঠানে ট্রেজারার ও বিশেষ অতিথির হাতে কেন্দ্র থেকে প্রকাশিত ‘আলোকবর্তিকা’ প্রকাশনা তুলে দেওয়া হয়।