• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।’

Reporter Name / ১৯২ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক:

সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।’

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ভিপি সাদিক কায়েম বলেন, যারা একসাথে নির্বাচন করেছেন তাঁরা প্রত্যেকে উপদেষ্টা। তাঁরা আমাদের পরামর্শ দেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখবেন জানিয়ে তিনি আরও বলেন, জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে।

গতকালের ডাকসু নির্বাচনে দায়িত্বপালনকালে মারা যাওয়া সাংবাদিক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান সাদিক কায়েম। পুরো নির্বাচনে দায়িত্বরত সব গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে জিএস নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ বলেছেন, ‘আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।’

তিনি আরও জানান, সব শিক্ষার্থীর আমানত তাঁদের নবনির্বাচিত নেতৃত্বের ওপর অর্পিত হয়েছে। যে কয়দিন তাঁরা দায়িত্বে থাকবেন সে কয়দিন যদি ভুল কিছু করে থাকেন তবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন শুধরে দেন।

সূত্র : সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd