• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি- ৯৫ ও এইচএসসি-৯৭ ব্যাচের ঈদ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক

ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি- ৯৫ ও এইচএসসি-৯৭ ব্যাচের ঈদ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দিলীপ কুমার দাস, বিভাগীয় প্রধান।

আঞ্চলিক ব্যাচের ২য় ঈদ আড্ডা মিলনমেলার অনুষ্ঠান  স্টেশন সংলগ্ন শ্যামগঞ্জ অডিটরিয়ামে নিজস্ব বাবুর্চির পরিবেশনায় পিকনিক স্পটের ন্যায় সেরা খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি অনুষ্ঠান শুরু হয় প্রতিষ্ঠাতা আহবায়ক শাখাওয়াত হোসেন সাজুর সহযোগিতা ও পরামর্শে সারাদিনের বিভিন্ন ইভেন্টের উপস্থাপনা যে যার মতো উন্মুক্ত ইচ্ছানুযায়ী প্রোগ্রাম সফল করার পুর্বেই ঘোষণ হয়েছিল। গৌরীপুর উপজেলা আইসিটি ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুস সালাম দিনের কর্মসূচি ঘোষণা করেন।


বৃহত্তর আঞ্চলিক ব্যাচ এসএসসি’৯৫-এইচএসসি ‘৯৭ উপস্থিতি সহপাঠীদের নিয়ে প্রতিষ্ঠাতা আহবায়ক শাখাওয়াত হোসেন সাজুর নেতৃত্বে আসন গ্রহনের পর সকলের মধ্যে অগ্রভাগে ছিল-মিণাল,শাহীন,সালাম,খোকন,অজিত,তাহের,জিয়া,জিল্লুর,আজিজুল,একরাম,হাসিম,পিনাকী,শিউলি,দিবা,রফিকুল,মর্জিনা,দিপু,মাজহার,মাসুদ,এমদাদ,রাশিদ,আলাউদ্দিন,রহুল আমীন,স্বপন,সোলেমান,মনসুর,শরাফ,রশিদ,মুসা,আহাম্মদ,মিঠু,মঞ্জিলসহ অনেকে- সক্রিয় ভূমিকাসহ অনুষ্ঠান বাস্তবায়নে নেতৃত্ব দেয়।

পরে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মোঃ আঃ রাশীদ এবং পবিত্র গীতা পাঠ করেন পিনাকী সাহা। পরিচিতিপর্বে আহবায়ক রজনীগন্ধার ফুলেল শুভেচ্ছায় সকলকে বরণ করা হয় এবং আহবায়ক শাখাওয়াত হোসেন সাজুর স্বাগত শুভেচ্ছা বক্তব্যের পরই জাতীয় সংগীত পরিবেশনায় দেশ ও জাতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশগ্রহন,আঞ্চলিক ব্যাচের সকল প্রয়াত শিক্ষক প্রয়াত বন্ধু বান্ধবীর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।মোঃ আঃ মোমেনের সঞ্চালনায় জাতীয় মানের নৃত্য শিল্পী অদিতি সাহার চৌকস বিচার কার্যক্রমে চমৎকার নৃত্যানুষ্ঠান সবাই মনমুগ্ধ করে,মাঝে ছড়া-কবিতা আবৃতি-স্মৃতিচারণ-গল্প চলতে থাকে।সময়ের সেরা তরুন প্রজন্মের তারকা শিল্পী সাগর তালুকদার,এসআই শফিক,স্টুডিও শিল্পী নুরুল হকসহ চমৎকার চমৎকার আকর্ষনীয় সময়ের তালে গান পরিবেশন করে সবার মন জয় করে এবং গানে আকৃস্ট হয়ে ব্যাচের প্রতিষ্ঠাতা আহবায়ক গানের মঞ্চে বকশিসও প্রদান করে।নৃত্য শিল্পী ও আগত শিল্পীদের ব্যাচের পক্ষে সকল বন্ধুকে আহবায়ক শাখাওয়াত হোসেন সাজু সকল শিল্পীকে শুভেচ্ছা উপহার হিসেবে শুভেচ্ছা স্মারক ম্যাডেল প্রদান করেন। শ্যামগঞ্জের ৪ জন গুণী ব্যক্তিকে অবদানের স্বীকৃতি স্বরুপ ব্যাচের পক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়( ১। রেবেকা সুলতানা বিউটি-শিক্ষকতায় অবদান স্বরুপ ২। শাখাওয়াত হোসেন সাজু- মানবতার ফেরীওয়ালা দক্ষ সংগঠক ৩। বজলুর রশিদ- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ৪। মোঃ আব্দুল মোমেন- উপস্থাপনায় পারদর্শিতা), শ্যামগঞ্জের উপর কুইজ প্রতিযোগিতায় ৩ টি পুরস্কার (১ম,২য়,৩য়) প্রদান করা হয়, র‍্যাফেল ড্র প্রতিযোগিতায় আকর্ষনীয় ৩ টি (১ম,২য়,৩য়) পুরস্কার প্রদান করা হয়। সরকারি জায়গায় সকল বন্ধু বান্ধবীকে নিয়ে ফলজ বৃক্ষরোপন করা হয়,আহবায়কের নেতৃত্বে সকল বন্ধু বান্ধবী শুভানুধ্যায়ী,স্বজন কলাকুশলী সকলকে মঞ্চে গ্রুপ ছবি তোলা সেশন করা হয়। বন্ধু বান্ধবী যার অনুভূতি অভিব্যক্তি প্রকাশ করার সুযোগ পায় প্রাণখুলে,প্রতিষ্ঠাতা আহবায়ক তার সমাপনী বক্তব্যে আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে সফল চমৎকার অনুষ্ঠান বাস্তবায়নে সকলের পরামর্শ সহযোগিতার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে এবং পরবর্তীতে ব্যাপক কর্মপরিকল্পনায় স্বপরিবারে উপস্থিতির অনুষ্ঠান হবে মর্মে সকলকে আশ্বস্থ করেন এবং দোয়া মোনাজাতের মাধ্যমে সফল অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd