• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

বিএনপির ব্যানারে অপু বিশ্বাস

Reporter Name / ১৪৭ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপু বিশ্বাস। একাধিকবার তিনি দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেছিলেন। সেই অপুকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেখা গেল বিএনপির ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে!

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস।

এসময় অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব

হোসেন। জানা যায়, অপু বিশ্বাস ও নিরব যাচ্ছেন জেনে বিপুল সংখ্যক জনতা সেখানে হাজির হন। নিরব-অপুকে আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক রিপন হোসেন।

এই আয়োজনে মঞ্চে বক্তব্য দিতেও দেখা যায় অপু বিশ্বাসকে। তিনি বলেন, সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো এবং কথা বলবো বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।

অপু বিশ্বাস বলেন, আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে (স্থানীয় বিএনপি নেতা) ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমি চাইবো তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আপনারা বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন।

চিত্রনায়ক নিরব বলেন, আমি সিনেমার মানুষ। সিনেমা নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। কিন্তু এখানে এসেছি আপনার এলাকায় রিপন ভাইয়ের আমন্ত্রণে। শুধু এতটুকুই বলবো, আপনারা রিপন ভাইয়ের পাশে থাকবেন, আমার বিশ্বাস উনি আপনাদের সঙ্গেই থাকবে।উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময় অপু বিশ্বাস তাদের পক্ষে বেশ সক্রিয় ছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন আওয়ামী লীগের নিয়মিত তারকা মুখ। এমনকি সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও ছিলেন তিনি।

সূত্র :সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd