• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে এনসিপির যুগ্ম  আহ্বায়ক রিপনকে শোকজ ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার এসআরবি-৬-এর যশোর উপশহর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক যশোরে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে যুবক আটক,পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামীকালের লংমার্চ সফল হবে: গোলাম পরওয়ার ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত ৪১০ কিলোমিটারের কর্মসূচি, যুক্ত হবে দেড় হাজার গাড়ি

যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আহবান নিউজ :

হাম পরিস্থিতিকে ‘জরুরি স্বাস্থ্য পরিস্থিতি’ ঘোষণা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।

মঙ্গলবার বিকেল ৫টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে জেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক তসলিম-উর-রহমান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, টিকার সংকট ও ইপিআই কার্যক্রমে বিঘ্ন ঘটায় দেশে ভয়াবহ হাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত টিকা সংগ্রহ, জরুরি টিকাদান কর্মসূচি চালু এবং স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, যশোর সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার দ্রুত চালু করা প্রয়োজন। এর আগে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd