• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর শার্শায় স্কুলছাত্রকে আটকে বর্বর নির্যাতন থানায় অভিযোগের পর প্রাণনাশের হুমকি

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোরের শার্শায় স্কুল থেকে ফেরার পথে সজিব হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রকে জোর করে তুলে এনে দোকানঘরে আটকে রেখে হাত-পা বেঁধে বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার বাসাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শুধু নির্যাতনই নয়, ওই স্কুল ছাত্রের প্যান্ট খুলে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় রবিবার রাতে ভুক্তভোগীর মা ফরিদা খাতুন- সাকিব, রিপন, রাজু, সিয়ামসহ ৫/৭ জনের বিরুদ্ধে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা সকলেই স্থানীয় এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বসন্তপুর গ্রামের ফরিদা খাতুনের ছেলে কেরালখালী পাড়িয়া ঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সজিব হোসেন স্কুল থেকে বাড়ি ফিরছিল। এদিন দুপুর ১টার দিকে বাসাবাড়ি বাজার এলাকায় পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা একদল যুবক তাকে জোর করে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায় অভিযুক্ত সাকিবের দোকানের ভেতরে। সেখান দোকানের সাটার বন্ধ করে কাঠের বাটাম ও কুড়ালের আছাড় দিয়ে তাকে বেধড়ক মারধর ও নির্যাতন করে। এক পর্যায়ে সজিবের পরিহিত প্যান্ট খুলে তার গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা।
পরে সজিবের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। মারধর ও নির্যাতনের ফলে সজিবের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ঘটনার সময় অভিযুক্তরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এঘটনায় সজিবের মা ফরিদা খাতুন রবিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী সজিবের মা ফরিদা খাতুন জানান, থানায় অভিযোগের পর বিভিন্ন ফোন নম্বর থেকে তাকে ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। বর্তমানে আমি ও আমার ছেলে সজিব চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিয়ষটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd