আহবান নিউজ :
যশোর চৌগাছায় বিষপান করে নুর ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যার করেছেন।
তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের শলুয়া চারাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন নুর ইসলাম। গত শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৪টার দিকে নিজ বাড়িতে ঘাসপোড়া বিষ পান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
পরে শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর হাসপাতাল মর্গে মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
এবিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।