• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে এক কিশোরী আত্মহত্যা

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সারাপোল গ্রামে অথৈ বকশি (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নিজ বসতঘরের কক্ষে আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মৃত অথৈ বকশি সারাপোল গ্রামের দীপঙ্কর বকশির মেয়ে। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যশোর কোতোয়ালি পুলিশ জানিয়েছে এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd