• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  যশোরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী যশোর চৌগাছার পৌর হাটে চাঁদাবাজি, ইজারাদারের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের যোগদান বিলম্বে হতাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোরের দুই সহ্রাধিক কেন্দ্রে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান  যশোরে কিশোর গাং এর ৫  সদস্য আটক, চাকু উদ্ধার সকল প্রকার জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে জাগপা’র তীব্রনিন্দা ও প্রতিবাদ যশোর শহরের নীলগঞ্জে রমরমা কোচিং বাণিজ্য  যশোরের চৌগাছায় বিনামূল্যে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

মাদরাসার পুকুরে রাতের আঁধারে মাছ ধরার অভিযোগ,তদন্তের দাবি এলাকাবাসীর

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার পুকুর থেকে গভীর রাতে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ উঠেছে মাদরাসার এক কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ২ এপ্রিল বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরে উঠে আসে মাদরাসার সহকারী সুপার আবু জাফরসহ আরও দুই-তিনজন ব্যক্তি রাত আনুমানিক ২টার দিকে মাদরাসার পুকুর থেকে মাছ ধরে তা নিজেদের বাসায় নিয়ে যান এবং বাজারে বিক্রি করেন।
খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হলে স্থানীয় বাসিন্দারা ঘটনাটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন। তাদের দাবি, বিভিন্ন সূত্রে তারা অভিযোগের সত্যতা পেয়েছেন।
এদিকে অভিযোগ উঠেছে, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও কয়েকজন সদস্য অভিযুক্তদের পক্ষ নিয়ে ব্যাকডেটে রেজুলেশন দেখিয়ে পুকুরটি ইজারা দেওয়ার কথা প্রচার করছেন। এছাড়া পূর্বের লিজ বাতিল করে কাউকে না জানিয়ে নিজেরাই পুকুরটি ভোগদখল করছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি সম্পদ তথা মাদরাসার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যশোর জেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd