• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  যশোরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী যশোর চৌগাছার পৌর হাটে চাঁদাবাজি, ইজারাদারের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের যোগদান বিলম্বে হতাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোরের দুই সহ্রাধিক কেন্দ্রে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান  যশোরে কিশোর গাং এর ৫  সদস্য আটক, চাকু উদ্ধার সকল প্রকার জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে জাগপা’র তীব্রনিন্দা ও প্রতিবাদ যশোর শহরের নীলগঞ্জে রমরমা কোচিং বাণিজ্য  যশোরের চৌগাছায় বিনামূল্যে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের যোগদান বিলম্বে হতাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (২০২৫) ব্যাচের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত যোগদানের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। রোববার (১৯ এপ্রিল) এ বিষয়ে তারা একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যমে নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো যোগদান কার্যক্রম শুরু হয়নি। ইতোমধ্যে প্রার্থীরা মেডিকেল রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু নিয়োগ প্রক্রিয়া স্থবির থাকায় তারা চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

প্রার্থীরা জানান, অনেকেই প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের আশায় পূর্বের চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে তারা বর্তমানে আর্থ-সামাজিক ও মানসিক চাপে রয়েছেন। আবার অনেকের বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় অন্য কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও নেই। এ অবস্থায় পরিবার ও সমাজের বিভিন্ন চাপ তাদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, জাতীয় শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে সরকারের ঘোষিত দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনায় দ্রুত শিক্ষক নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হলেও সংশ্লিষ্টদের যোগদান প্রক্রিয়া বিলম্বিত হওয়া উদ্বেগজনক।

প্রার্থীরা মনে করেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ অত্যন্ত জরুরি। তাই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত যোগদানের ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

এ প্রেক্ষিতে, মানবিক ও জরুরি বিবেচনায় সহকারী শিক্ষক (২০২৫) ব্যাচের সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd