• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে পৃথক ঘটনায় হামলা ও সড়ক দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোরে পূর্ব শত্রুতার জেরে হামলা এবং পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে যশোর সদরের বড় হৈবতপুর ও আমবটতলা এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদরের থানার বড় হৈবতপুর উত্তরপাড়ায় সকাল ৮টার দিকে তৈয়ব আলীর বাড়ির ভিতরে পূর্ব শত্রুতার জেরে মুসা (২৬) নামে এক যুবককে একা পেয়ে একই এলাকার ইমরান (৩০),আনিসুর (৩২) ও নাঈম (২১) লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত মুসা আব্দুল মান্নান মন্টুর ছেলে। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে,একইদিন সকাল সাড়ে ১০টার দিকে সদরের আমবটতলা এলাকায় একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আলামিন (১৮) নামে এক কিশোর গুরুতর আহত হন। তিনি চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের মোহাম্মদ হাশেমের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, আলামিন সিএনজি যোগে যশোর সদরে আসার পথে দুর্ঘটনার শিকার হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd