• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে চাকুসহ  দুই যুবক আটক

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :

যশোর কোতয়ালি থানার পুলিশ চাকুসহ দুই যুবককে আটক করেছে। গত শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের নাসরিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এরা হলো, শহরের পুলিশ লাইন লিচুবাগান এলাকার তাইজুল হকের ছেলে হৃদয় (২৮) এবং পালবাড়ি ভাষ্কর্যের মোড়ের মির্জা মানিমুল হুদার ছেলে জোসেফ মির্জা (২৩)।

কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খঁান জানিয়েছেন, শনিবার রাত ১০টার দিকে গোপন সূত্রে জানতে পারেন আসামিদ্বয় চাকু নিয়ে বাহাদুরপুর গ্রামের নাসরিন নামে এক নারীর বাড়িতে ঢুকে ক্ষমতার দাপট মেখানোর জন্য ভায়ভীতি দেখাচ্ছিল। সংবাদ পেয়ে সেখানে গিেেয়ে তাদের আটক করাহয়। পরে তাদের কাছ থেকে একটি স্টিলের বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেছেন, আসামিরা চিহ্নিত সন্ত্রাসী। হৃদয়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে দুইটি মামলা চলমান আছে। আর জোসেফ মির্জার বিরুদ্ধে কোন মামলা না থাকলেও সন্ত্রাসী ও ছিনতাইয়ের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই ঘটনায় দুইজনের নামে দ্রুত বিচার আইনে থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd