• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

অমর একুশে বইমেলায় ১৫তম দিনে নতুন বই ৮২টি

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

আহবান ডেস্ক:

 একুশে বইমেলার ১৫তম দিনে আজ নতুন বই এসেছে  ৮২টি। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে।

বিকেল ৩ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : মুস্তাফা জামান আব্বাসী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে শারমিনী আব্বাসীর লিখিত প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির কর্মকর্তা মোকারম হোসেন। আলোচনায় অংশ নেন আশরাফুজ্জামান বাবু এবং সভাপতিত্ব করেন ওয়াকিল আহমদ।

এতে বলা হয়, প্রখ্যাত লোকসংগীতশিল্পী, সংগীত পরিচালক ও সুরকার আব্বাসীউদ্দীন আহমদের পুত্র মুস্তাফা জামান আব্বাসী ছিলেন বাংলাদেশের সংগীত-অঙ্গনের একজন মহীরূহ। শুদ্ধ, সুন্দর, সুপুরুষ জ্যোতি-বিভাসিত অন্তর ছিল তার। তিনি লোকসংগীতকে ব্রাত্যজনের সভায় তুলে আনতে সবসময় সচেষ্ট থেকেছেন। এই লক্ষ্যে লোকসংগীত চয়ন করে এনেছেন বাংলার গ্রাম, বনানী, শত নদীর তীর ও জনপদ থেকে।

আশরাফুজ্জামান বাবু বলেন, ভাওয়াইয়া গানের রাজপুত্র বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী ছিলেন একজন বটবৃক্ষ। তার ছায়াতলে আমরা আমাদের অন্তরের উত্তাপ শীতল করেছি। তিনি সার্থকভাবেই বাংলা সংস্কৃতির একজন প্রতিভূ হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। তার সংগীত ও সাহিত্যকর্ম সমাজের সকল স্তরের মানুষকে আকৃষ্ট করেছে।

ওয়াকিল আহমদ বলেন, শিল্পী মুস্তাফা জামান আব্বাসী ছিলেন প্রথিতযশা সংগীত পরিবারের সন্তান। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি নিজে গান করেছেন এবং লোকসংগীতকে জনপ্রিয় করে তোলার জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন।

লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন আতাহার খান, ফজলুল হক তুহিন এবং জামশেদ ওয়াজেদ। বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

 

 

 

 

 

সুূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd