• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে মহেশপুর ছাত্র কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৪০ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোরস্থ মহেশপুর ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের মধু মঞ্চের মাঠে এ আয়োজন করা হয়।
এতে মহেশপুর উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন এবং পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ্জামান সুরুজ, যশোর ইঞ্জিনিয়ারিং ফোরামের সাধারণ সম্পাদক জহুরুল বিশ্বাস, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক মিজবাহ উল হক ও সহযোগী অধ্যাপক আব্দুল আলিম, প্রভাষক পলাশ মিয়া, স্বপ্নচারী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইমরান হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম, ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, টিটন তরফদার, গোলাম সারোয়ার, মেহেদী হাসান, ইসলামী ছাত্রশিবির এমএম কলেজ শাখার সভাপতি রাকিবুল ইসলাম, সেক্রেটারি আনিসুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হাকিমসহ অন্যান্যরা।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আমজাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd