• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পারিবারিক কলহে হামলা, আহত ২ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক মালামাল উদ্ধার যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু আহত যশোরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন আবহে উদযাপিত যশোরে ত্রিমুখী সংঘর্ষে আহত ২,একজনের অবস্থা আশঙ্কাজনক মোস্তফা কামালকে খেলোয়াড়  ক্রীড়া সংগঠক ফুলের শুভেচ্ছা জানান যশোর সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার আটক ১ যশোর পৌরসভার কোরবানির বর্জ্য দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে পরিষ্কারের নির্দেশ পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রতিমন্ত্রীর তহবিল থেকে ১ লাখ টাকা প্রণোদনা গৌরীপুরে মেয়র পদপ্রার্থী আবুল বাসেদ কাজল এর নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনিকে ঢাকা থেকে আটক ডিবি পুলিশের  জিজ্ঞাসাবাদ শেষে আদালতের সোপর্দ 

নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

Reporter Name / ২১৮ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও এক দফা দাবি বাস্তবায়নের দাবিতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সকল কর্মচারীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার (২ ফেব্রুয়ারি) কর্মসূচির দ্বিতীয় দিন পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। বিদ্যমান বেতন কাঠামোতে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
তারা দ্রুত পে স্কেল কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্রাফট ইন্সট্রাক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান সহকারি মোহাম্মদ আলমগীর কবির লাভলু,মোঃ হারুন অর রশিদ, হিসাব রক্ষক মোঃকামরুল হাসান,মোছা: শাহনাজ পারভীন,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd