• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে ‘শান্ত’ থাকার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

আহবান ডেস্ক;

ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে ঘিরে পরিস্থিতি যেন আরও বড় সংঘাতের দিকে না যায়, সেজন্য উভয়পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোটের পক্ষে এই আহ্বান জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাস। খবর বিবিসির

ওই বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের প্রতি সম্মান জানানোরও আহ্বান জানানো হয়েছে।

জনগণের ইচ্ছার প্রতিফলনই ভেনেজুয়েলায় বর্তমান সংকটের সমাধান ও গণতন্ত্রে পুনরুদ্ধারের একমাত্র পথ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার শেষরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় ‍যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক অপহরণের কয়েক ঘণ্টা পর রোববার সকালে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী।

রোববার ভাষণে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্ট আগামী ৯০ দিনের জন্য ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এবং সেনাবাহিনী এই ঘোষণাকে সমর্থন করছে। আমি ভেনেজুয়েলার সাধারণ জনগণকে নিজেদের দৈনন্দিন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।’

 

 

 

 

 

 

 

সূত্র : সমকিল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd