• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

চলে গেলেন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শফিক

Reporter Name / ১৯৩ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

 আহবান ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে প্রায় দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন জেলার হালুয়াঘাটের জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম (শফিক)।

গতকাল মঙ্গলবার সকাল ৭টায় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে।

হালুয়াঘাটের দর্শাপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে শফিক পরিবারসহ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব এলাকায় বসবাস করছিলেন।

জানা গেছে, শহীদ শফিকুল ইসলাম সরকারিভাবে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ছিলেন। তার গেজেট নম্বর ৭২২। গত বছরের ৫ আগস্ট দুপুরে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার সময় ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (পিজি) থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর-পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সরকারিভাবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হলেও শফিকুল ইসলাম দেশের বাইরে চিকিৎসা নিতে অপারগতা প্রকাশ করেন। সম্প্রতি জ্বর ও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সোমবার (২৯ ডিসেম্বর) হাসপাতালে ভর্তি করা হয়।

শফিকুলের ভগ্নিপতি শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, সম্প্রতি গুলির স্থানে সংক্রমণ হলে শফিকুলের জ্বর আসে। চিকিৎসক জানিয়েছেন, তিনি নিউমোনিয়া ও সংক্রমণের কারণে মারা গেছেন।

হালুয়াঘাট জুলাই শহীদ ও আহত সেলের প্রতিনিধি রিদওয়ান সিদ্দিকী জানান, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার সকালে উপজেলার দর্শারপাড় মামা পাগলা মাজার মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে নিজ বাড়িতে দাফন করা হবে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির শহীদ ও আহত সেলের সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াস বলেন, শফিকুলের মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে-আহত জুলাই যোদ্ধারা এখনও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছেন।

 

 

 

 

 

 

 

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd