• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

বাংলাদেশের বেশিরভাগ জেলার আকাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

আহবান ডেস্ক:

বাংলাদেশের বেশিরভাগ জেলার আকাশ মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।রোববার (২১ ডিসেম্বর) বিকেলে এক ফেসবুকে পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
পোস্টে বলা হয়, আজ রোববার থেকে দেশব্যাপী ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ শুরুর আশংকা করা যাচ্ছে। আজ রোববার সন্ধ্যার পর থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে বাংলাদেশের বেশিভাগ জেলা আকাশ মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।

বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে আগামীকাল সকাল ১০টার পূর্বে সূর্য আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে দুপুর ২টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে। আশংকা করা যাচ্ছে আগামীকাল সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম শুরু হওয়ার। অনেক জেলায় সকাল ৬ টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।আজ রোববার সন্ধ্যা ৭টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের কুয়াশা অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে-

রংপুর, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী ঘনত্বের কুয়াশা পড়তে পারে।

ময়মনসিংহ বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের  কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, লক্ষ্মীপুরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া  সিলেট ও বরিশাল বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার আভাস রয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র : আরটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd