• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

সাহিত্যের আলোকে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ১১৯ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

কাজী নূর :

বর্ণাঢ্য আয়োজনে ‘সাহিত্যের আলোকে’ পত্রিকার মোড়ক উন্মোচন এবং বার্ষিক সাহিত্য উৎসব রবিবার ২৪ ডিসেম্বর দুপুর ২টায় হুগলি জেলার শ্রীরামপুর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রকাশনা উৎসবে ‘সাহিত্যের আলোকে’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন অধ্যক্ষ ড. সমরেন্দ্রনাথ ঘোষ। সভায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উত্তম কুন্ডু।
মঞ্চে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, সমাজসেবক সুযশ কান্তি দত্ত, তন্দ্রা ভট্টাচার্য, ধীরেন্দ্রনাথ রায় প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত কবি আহমদ রাজু এবং কাজী নূর।

শর্মিষ্ঠা রায় এবং পুষ্পিতা চ্যাটার্জী দত্ত’র সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন সুশীল কুমার রায়, মিলন কুমার ভৌমিকসহ আরো অনেকে। নৃত্য পরিবেশন করেন ঐশী চক্রবর্তী। সঙ্গীত পরিবেশন করেন, তারাপদ ধল, বেতার ‌শিল্পী প্রদীপ ঘোষ, লক্ষী কোলে, দীপ মজুমদার, পার্থ প্রতীম চট্টোপাধ্যায়সহ আরো অনেকে।‌ শুরুতে সভা মঞ্চে উপবিষ্ট সকল অতিথিকে সাহিত্যের আলোকে পত্রিকার পক্ষে সংবর্ধনা দেওয়া হয়।‌ সভার মধ্যভাগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাহিত্যের আলোকে পত্রিকার সম্পাদক বরুণ বন্দ্যোপাধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd