• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]

নলতার আসাদ- মুক্তি পেল ৪০ হাজার টাকায়

Reporter Name / ১৯৪ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরা সাইবার ক্রাইম এলাট টিমের এডমিন মাহবুবুর রহমান, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য নাজমুস সাকিব সহ নারীচক্রের হাতে ব্ল্যাকমেইলিং এর শিকার নলতার আসাদ- মুক্তি পেল ৪০ হাজার টাকায়

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় নারী দিয়ে দেহ ব্যবসা চলছে এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার সাইবার ক্রাইম এলার্ট টিম অভিযান পরিচালনা করে। এ সময় তারা অভিযুক্ত আসাদ ও এক নারীকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসে।

সকাল থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে আটক কৃত ওই আসাদ ও নারী সদস্যরা উপস্থিত থেকে সালিশি বৈঠকে ৫০,০০০ টাকা জরিমানা করেন কিন্তু সুত্রে জানায় নগদ /বিকাশে ৪০ হাজারে মিমাংসা হয়েছে। জরিমানা সেই টাকা কে পেল কোথায় গেল ভাই নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

তবে নলতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সরেজমিনে এসে তাদেরকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে, তার একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিও টি পাওয়ার পরে ভুক্তভোগী আসাদের ০১৯১৩ ৭২৮৮১৭ মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের ওয়ানস্টাপ ক্রাইসিস সেন্টারের বসে সালিশ মীমাংসা করা আমার ভুল হয়েছে।
আইন প্রয়োগকারী সংস্থার নিকটে এই ঘটনা জানিয়েছেন বা সহযোগিতা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সাতক্ষীরা সদর থানার এক কনস্টেবলে কে জানিয়েছি। ওই কনস্টেবল এর সাথে যোগাযোগ করার জন্য তার নাম ও মোবাইল নাম্বার চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, এরকম কোন ঘটনা তার জানা নেই, তবে ভুক্তভোগী কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd