• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে প্রেমেরে প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে ছুরিকাঘাত যশোরে আদালত থেকে কারাগারে পাঠানো হলো আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলনকে খুলনায় দুই বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানির’ তিন সন্ত্রাসী গ্রেফতার যশোরে ডিবির তিন অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ আটক ৫ যশোরে চুরির অভিযোগে গণপিটুনির শিকার যুবক,  যশোর চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২ যশোর বোর্ডে পাঁচ বিষয়ের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১,২৬৬ পরীক্ষার্থী দুই শতকের ঐতিহ্যের সাক্ষী ছাতিয়ানতলা হাট, এখনো বটগাছের ছায়ায় জমে বেচাকেনা

যশোরে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

Reporter Name / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

যশোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বদলির আদেশ পেয়েছেন ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপসচিব মোহাম্মদ আশেক হাসান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালনরত উপসচিব মোহাম্মদ আশেক হাসানকে যশোর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।
ইতিপূর্বে তিনি যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে সততা, ন্যায়পরায়ণতা ও বিনয়ী আচরণের কারণে সর্বমহলে সমাদৃত হন। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
অন্যদিকে, যশোরের বর্তমান জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। তিনি যশোরে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কর্মকাণ্ডে দক্ষতা ও আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ আদেশের মাধ্যমে যশোর প্রশাসনে নতুন নেতৃত্বের আগমন ঘটল। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানকে স্বাগত জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd