• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

চিড়ার পায়েস তৈরির রেসিপি জেনে নিন

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাঙালির যেকোনো উৎসব-আয়োজনে শেষ পাতে একটুখানি পায়েস হলে জমে বেশ। আবার অতিথি আপ্যায়ন বা যেকোনো শুভ খবরেও মিষ্টি মুখ করতে প্রয়োজন পড়ে পায়েসের। দুধ, চিনি আর পোলাওয়ের চাল দিয়ে রান্না করা পায়েস তো খেয়েছেনই, কখনো কি চিড়ার পায়েস খেয়েছেন? এটি তৈরি করা যতটা সহজ, খেতে ঠিক ততটাই সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু চিড়ার পায়েস তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
চিড়া- ১ কাপ
চিনি- ৩ টেবিল কাপ
এলাচ- ৩টি
দারুচিনি- ছোট ২ টুকরা
দুধ- আধা লিটার
খোয়া ক্ষীর- ৩ টেবিল চামচ
কিশমিশ- কয়েকটি
লবণ- ১চিমটি
কাজু বাদাম- কয়েকটি
পেস্তা বাদাম- কয়েকটি
ঘি- ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। অন্য একটি পাত্র চুলায় দিন। পাত্র গরম হলে তাতে ১ টেবিল চামচ ঘি দিয়ে অর্ধেক কাজু বাদাম ও পেস্তা বাদাম হালকা ভেজে নিন। কাজু ও পেস্তা বাদাম ভাজা হয়ে গেলে এবার কিশমিশ ভেজে নিন। ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখুন। বাকি ১ টেবিল চামচ ঘি দিয়ে চিড়া ভেজে নিতে হবে।
ফুটন্ত দুধে প্রথমে বাদাম ও কিশমিশ এবং পরে ভাজা চিড়া ঢেলে নাড়ুন। সঙ্গে চিনি, খোয়া ক্ষীর ও লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিন। এভাবে মিনিট পাঁচেক রান্না করুন। সুস্বাদু চিড়ার পায়েস তৈরি। এবার নামিয়ে গরম বা ঠান্ডা পরিবেশন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd