
আহ্বান নিউজ:
নড়াইলের লোহাগড়ায় পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অর্থ আত্মসাতের দায়ে খাইরুল ইসলাম নামে এক মাঠ সহকারীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ১ লাখ ৬৮ হাজার ১৪৬ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় অনুযায়ী, দণ্ডিত খাইরুলকে ৪০৯ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় সাজা একসঙ্গে চলবে। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।